Bangla Health » Archive by category 'শরীরচর্চা'
সাইকেল অর্থাৎ বাইসাইকেল চালানো হাঁটা এবং সাঁতার কাটার মত একটি উৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য খুবই উপকারী। এতে রক্তের কলেস্টেরলের মাত্রা কমে। রক্তচাপও কমে। সপ্তাহে ৩৫ কিলোমিটারের মত পথ সাইকেল চালালে করোনারি হৃদরোগের সম্ভাবনা কমে যায় ৫০ শতাংশেরও বেশি।
নিয়মিত সাইকেল চালানো শরীরের ওজন কমাতে সহায়ক। সাইকেল চালালে শরীরের … [বাকিটুকু পড়ুন]
হাঁটার পরও ওজন নিয়ন্ত্রণে না আসার কারণ ক্যালরী খরচের তুলনায় ক্যালরী গ্রহণ বেশি হওয়া।
হিসেব র্চাট
১ ঘন্টায় হাঁটায় ক্যালরী খরচ ৩১৫
১০০ গ্রাম বাদাম = ক্যালরী গ্রহণ ৭০০
১৮০ গ্রাম চকলেট = ক্যালরী গ্রহণ ৬০০
১১০ গ্রাম ফ্রেঞ্চফ্রাই = ক্যালরী গ্রহণ ৪০০
২৩০ গ্রাম ভাত = ক্যালরী গ্রহণ ৩২০
১টি হটডগ = ক্যালরী গ্রহণ ৩৬০
১টি বারগার … [বাকিটুকু পড়ুন]
কেন হাঁটবেন? স্যাটেলাইট চ্যানেলের কল্যাণে বিদেশি একটি মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন দেখে থাকবেন অনেকেই। ওই বিজ্ঞাপনের মূল স্লোগান হচ্ছে ‘ওয়াক অ্যান্ড টক’। অর্থাত্ মোবাইল ফোনে কথা বলার সময়টুকুতে হাঁটুন। ফোন কোম্পানিগুলোর নানা অফারের বদৌলতে মোবাইলে কথা বলার প্রবণতা ব্যাপক হারে বেড়েছে, এ কথা অনস্বীকার্য। এমনকি অনেককে বিছানায় গা এলিয়ে অথবা … [বাকিটুকু পড়ুন]
প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম বা শরীর চর্চা করা স্বাস্থ্যের জন্য ভালো। ব্যায়ামের মধ্যে হাঁটা, জগিং করা, ট্রেডমিল, দৌড়ানো, সাইক্লিং, সুইমিং ইত্যাদি রয়েছে। বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন যারা নিয়মিত সুইমিং করেন তাদের হার্ট বিট ভালো থাকে, মাংসপেশীর সংকোচন প্রসারণ স্বাভাবিক থাকে এবং শরীরে রক্ত চলাচল অন্যান্য ব্যায়ামের তুলনায় দ্রুততর হয় … [বাকিটুকু পড়ুন]
ধৌতি (Dhauti):
‘হঠযোগ-প্রদীপিকা’ গ্রন্থের ২/১৪ স্তোত্রে বলা হয়েছে-
ধৌতিবস্তি স্তথা নেতিস্ত্রাটকং নৌলিকং থো।
কপালভাতিশ্চৈতানি ষট্কর্মাণি প্রচক্ষ্যতে।।
অর্থাৎ নাড়ী শোধনের জন্য ধৌতি, বস্তি, নেতি, নৌলিক, ত্রাটক ও কপালভাতি- এই ষষ্ঠকর্ম অভ্যাস করা উচিত।
যদিও প্রত্যেক যোগাসন অভ্যাসকারীকেই যে এই ষষ্ঠকর্ম করতেই হবে এমন কোন বিধান নেই, তবু যাদের দেহে মেদ ও শ্লেষ্মা অধিকমাত্রায় রয়েছে … [বাকিটুকু পড়ুন]
কপালভাতি (Kapalbhati):
কপালভাতিকে কেউ কেউ প্রাণায়ামও বলে থাকেন।
পদ্ধতি:
পদ্মাসনে চোখ বন্ধ রেখে সোজা হয়ে বসুন। এবার উভয় নাক দিয়ে কর্মকারদের হাপরের মতো দ্রুত শ্বাস নেয়া ছাড়ার মাধ্যমে শ্বাসযন্ত্রকে সশব্দে দ্রুত বায়ুপূর্ণ এবং পরক্ষণেই বায়ুশূন্য করতে থাকুন। এক্ষেত্রে দম নেয়ার চাইতে দম ছাড়া হবে বেশি পরিমাণে এবং খুব জোরের সঙ্গে। দম নেয়া … [বাকিটুকু পড়ুন]
বাতসার (Batasara):
পদ্ধতি:
পদ্মাসনে সোজা হয়ে বসুন। এবার ঠোঁট দুটো কাকের ঠোঁটের মতো ছুঁচালো করে ধীরে ধীরে দম নিতে নিতে বায়ু পান দ্বারা উদর পূর্ণ করুন। এবং পরক্ষণেই মুখ দিয়ে বায়ু ত্যাগ করুন। এভাবে ধৌতিটি ৮/১০ বার অভ্যাস করুন।
উপকারিতা:
বাতসার অভ্যাস শরীরকে নির্মল করে। যোগশাস্ত্রীদের মতে বাতসার সর্বপ্রকার রোগ দূর করে এবং … [বাকিটুকু পড়ুন]
অগ্নিসার (Agnisara):
পদ্ধতি:
অগ্নিসার একধরনের নৌলিক ধৌতি। এটা দাঁড়িয়ে বা যে কোন আসনে বসে দু’ভাবেই করা যেতে পারে। সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো কোমরের দু’পাশে রাখুন। অথবা পদ্মাসন বা যে কোন ধ্যানাসনে বসে হাত দুটো হাঁটুর উপর রাখুন। এবার পেট ও তলপেটকে উড্ডীয়ান অবস্থায় আনুন। অর্থাৎ প্রথমে শ্বাস ত্যাগ করে উদর … [বাকিটুকু পড়ুন]
বারিসার (Barisara) বা বমন-ধৌতি (Bamana-Dauti):
পদ্ধতি:
সাধ্যানুযায়ী এক থেকে দুই লিটার ঈষৎ গরম জলে চা চামচের এক থেকে দুই চামচ লবণ মিশ্রিত করে ঈষদুষ্ণ অবস্থায় আকণ্ঠ পান করুন। কিছুক্ষণ পর মুখ নিচু করে প্রয়োজনে গলায় আঙুল দিয়ে আলজিভে আস্তে আস্তে নাড়া দিয়ে ঐ জল বমি করে বের করে দিন। একবারে সব … [বাকিটুকু পড়ুন]
নাসাপান (Nasapana) বা সহজ নেতিক্রিয়া (Sahaja Netikriya):
জলের সাহায়্যে নাসাপথে যে নেতিক্রিয়া অভ্যাস করা হয়, তাকে নাসাপান বলে। আর এই প্রক্রিয়াটি অতি সহজ বলেই একে সহজ নেতিক্রিয়া বলে।
পদ্ধতি:
একটি বড় চ্যাপ্টা মুখওয়ালা পাত্র জলভর্তি করে এতে নাক ও মুখ ডুবিয়ে দিন। এবার মুখ বন্ধ রেখে দম নিতে নিতে নাক দিয়ে ধীরে … [বাকিটুকু পড়ুন]