Bangla Health » 2009 » March
দুই বছরের নিচে শিশুদের পাতলা পায়খানা মাঝেমধ্যেই হতে পারে। তবে বছরের এই সময়টায় ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে যায়। এর মধ্যে ৬০ শতাংশই ভাইরাসজনিত (রোটা ভাইরাস)। এই ডায়রিয়া সাধারণত তিন থেকে নয় দিন পর্যন্ত থাকতে পারে। এরপর নিজে নিজেই ভালো হয়ে যায়, তেমন কোনো ওষুধেরও প্রয়োজন হয় না।
দিনে একবার বা দুবার … [বাকিটুকু পড়ুন]
গরমের এই শুরুর সময়টায় ডায়রিয়া হওয়ার ঘটনা সাধারণত বেশি ঘটতে দেখা যায়। সাধারণত চিকিৎসা চলার পরও ডায়রিয়া না কমলে এবং তা যদি ১৪ দিনের বেশি দীর্ঘস্থায়ী হয়, তখন তাকে ক্রনিক বা দীর্ঘস্থায়ী ডায়রিয়া বলে।
শিশুদের ক্ষেত্রে সাধারণত রোটা ভাইরাসের আক্রমণে ডায়রিয়া হয়। বড়দের ক্ষেত্রে বাইরের খোলা খাবার খেলে, দূষিত পানি পান … [বাকিটুকু পড়ুন]
শিশুর যক্ষ্মা
‘যক্ষ্মা রোগ প্রতিরোধ করা সম্ভব’-যক্ষ্মা সম্পর্কে এ কথাটি আমাদের সবার জানা থাকা দরকার। সারা পৃথিবীতে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যক্ষ্মা এখনো অসংখ্য মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত। যক্ষ্মা বা টিবি রোগ শুধু বড়দের হয়, এ কথা মনে করা ঠিক নয়। এ দেশে অনেক শিশুই যক্ষ্মা রোগে ভোগে। প্রোটিন শক্তি অপুষ্টিতে … [বাকিটুকু পড়ুন]
একুশ দিনের বেশি
যদি কারও কাশি থাকে
চিকিৎসকের কাছে
সাথে সাথে নিন তাকে।
যক্ষ্মার লক্ষণ
এটাকেই বলা যায়
ধরা পড়ে কফ আর
রক্ত পরীক্ষায়।
খেলে পুরো মেয়াদের
নিয়মিত পথ্য
যক্ষ্মাও ভালো হয়
জানান এ তথ্য।
সারওয়ার-উল-ইসলাম
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৫, ২০০৯
চার বছরের ছোট ছেলে আসিফ (ছদ্মনাম)। সেই ছোটবেলা থেকেই একটু জেদি ও অস্থির প্রকৃতির। এ সমস্যা আরও প্রকট হয়ে ধরা পড়ে, যখন ঢাকার স্বনামধন্য একটি স্কুলে ভর্তি হয় সে। স্কুলের শিক্ষকেরা জানান, আসিফ কারও কথাই শোনে না। ক্লাসে নাম ধরে ডাকলেও কোনো উত্তর দেয় না। সহপাঠীদের সঙ্গেও মেশে কম। সারাক্ষণই … [বাকিটুকু পড়ুন]
বসন্তে নিষ্প্রাণ প্রকৃতি যেন জেগে ওঠে। চারদিকে রঙের ছড়াছড়ি দেখে মনও হয় উৎফুল্ল। কিন্তু এ সময় সাবধান না হলে ঘটতে পারে বিপত্তি। তাই এ বসন্তে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মানা জরুরি। বসন্ত এল বলেই অনেকে শীতের পোশাক ছেড়ে দেয়। কিন্তু তাতে ঠান্ডা লেগে শরীর বিগড়ে যেতে পারে।
এ সময় বিকেলের … [বাকিটুকু পড়ুন]
সমস্যাঃ আমার বয়স ৩৪ বছর। অবিবাহিত। বেশ কয়েক বছর ধরে আমার ডান কিডনিতে ২·৩ সেন্টিমিটার দীর্ঘএকটি পাথর হয়েছে। মাঝেমধ্যে কিডনি/কোমর প্রচণ্ড ব্যথা হয়।তলপেটে চিনচিন করে।হোমিও চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। অপারেশন ছাড়া পাথর ভাঙার কোনো ব্যবস্থা আছে কি? এবংএ চিকিৎসা কি নিরাপদ?
কামালহোসেন, চুয়াডাঙ্গা।
পরামর্শঃ কিডনিতে পাথর হওয়াটা একটি সাধারণসমস্যা। তবে … [বাকিটুকু পড়ুন]
সমস্যাঃ আমার বয়স ২৫ বছর। তিন মাস ধরে আমি আমার ডান স্তনে হাত দিয়ে চাপ দিলে একটি ব্যথাহীন গোলাকার পিণ্ডের উপস্থিতি অনুভব করি। এ থেকে স্তনের আকার বিকৃতি বা ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, করটিয়া, টাঙ্গাইল।
পরামর্শঃ স্তনে গোলাকার পিণ্ড হলেই যে সেটা ক্যান্সার হবে, এমন নয়। পিণ্ড বা … [বাকিটুকু পড়ুন]
হঠাৎ করে আমাদের যাপিত জীবনে এমন কিছু মুহূর্ত চলে আসে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। হুট করে ঘটে যায় এমন কিছু, যা আমাদের কল্পনারও বাইরে। ঠিক সেই সময় পরিবর্তিত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে আমাদের মনোজগতে তৈরি হয় আলোড়ন। আমাদের আচরণ, চিন্তা সবকিছু হয়ে যায় এলোমেলো- হতবিহ্বলতার দিকে চলে যাই … [বাকিটুকু পড়ুন]
বিভিন্ন খাবার থেকে শিশুদের অ্যালার্জি হতে পারে। সব শিশুরই যে অ্যালার্জি হয় তা নয়, আবার আক্রান্তদের মধ্যে ভিন্ন ভিন্ন শিশুর ভিন্ন ভিন্ন খাবারে অ্যালার্জি হতে পারে। একটু সচেতন হলে সহজে অ্যালার্জি প্রতিরোধ করা যায়।
অ্যালার্জি কী
প্রত্যেক মানুষের শরীরের সহ্যক্ষমতা আলাদা। কোনো খাবার হয়তো কেউ সহজে হজম করে ফেলল, কারও আবার খাবার … [বাকিটুকু পড়ুন]