Bangla Health » 2007 » October
বাতজ্বর শিশুদের অন্যতম একটি রোগ। আর তাই গিরা ফুলে গিয়ে জ্বর এলেই শিশুটি বাতজ্বরে আক্রান্ত হয়েছে ভেবে অভিভাবকেরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়েন। আসলে শিশুটি বাতজ্বর নয়, বাত রোগে আক্রান্ত হয়েছিল। বাতজ্বর নিয়ে অতিরিক্ত সচেতনতার কারণে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। অন্যদিকে বাত রোগ বড়দের মতো শিশুদেরও এক ধরনের … [বাকিটুকু পড়ুন]
অক্টোবর মাসটি ‘স্তন ক্যান্সার সচেতনতার মাস’ হিসেবে পালিত হয় সারা বিশ্বেই। বাংলাদেশেও বিভিন্ন সংস্থা আয়োজিত সচেতনতার অনুষ্ঠানগুলোতে, বিভিন্ন পোস্টারে, লেখালেখিতে, টিভি অনুষ্ঠানে নানাভাবে এর সাড়া পাওয়া গেছে। ক্যান্সার চিকিৎসা ও প্রতিরোধ সংস্থাগুলোর অনুষ্ঠানে একটি গোলাপি রিবনের ছবি ও প্রতিকৃতি রয়েছে, যা স্তন ক্যান্সার সচেতনতার মাসের প্রতীক বা সিম্বল।
উন্নত বিশ্বে নারীদের … [বাকিটুকু পড়ুন]
‘অনেকের ধারণা ক্যান্সার রোগ হলো ধনীদের ও বৃদ্ধদের সমস্যা। এটি সত্য নয়।’ বলেছেন রিচার্ড হর্টন, বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেটের সম্পাদক ও প্রকাশক। ২০০৭ সালের এপ্রিলে সিঙ্গাপুরে ক্যান্সার শীর্ষক দুই দিনের একটি কর্মশালায় এই বক্তব্য দেন রিচার্ড হর্টন।
তিনি আরও বলেন, ‘অন্যদের ধারণা, ক্যান্সার একটি অপ্রতিরোধ্য রোগ, অবশ্যম্ভাবী; জিনগত প্রবণতা রয়েছে এর … [বাকিটুকু পড়ুন]
জীবনের আরেক নাম রক্ত। প্রতিবছর আমাদের দেশে দুই থেকে আড়াই লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় মুমূষু রোগীকে বাঁচাতে। এই রক্ত আমরা পেয়ে থাকি দাতার কাছ থেকে। রক্তের কোনো বিকল্প নেই। মানুষের জন্য মানুষই রক্তের একমাত্র জোগানদাতা।
রক্ত পরিসঞ্চালনের ইতিহাস অনেক পুরোনো। মেডিসিন যুগের বহু আগে থেকেই সভ্য সমাজ মনে করত, রক্ত … [বাকিটুকু পড়ুন]
১৬ অক্টোবর পালিত হলো বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস। ১৮৪৬ সালের এই দিনে বিখ্যাত ডেন্টাল সার্জন জি মর্টন আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথম অ্যানেসথেসিয়ার সফল প্রয়োগ করেন। এরপর দীর্ঘ দেড় শ বছর অনেক পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবায় অ্যানেসথেসিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বর্তমান সময়কে শল্যচিকিৎসার স্বর্ণযুগ বলা হয়। মস্তিষ্ক, হূৎপিণ্ডসহ সব ধরনের … [বাকিটুকু পড়ুন]
ইদানীং নারীরা স্তন ক্যান্সার নিয়ে কমবেশি চিন্তিত। বিশেষ করে স্তনে কোনো সমস্যা হলে ক্যান্সার ভেবে আতঙ্কিত হয়ে ওঠেন তাঁরা। সাধারণত স্তনে ব্যথা, চাকা অনুভব করা, বৃন্ত থেকে তরল বের হওয়া প্রভৃতি উপসর্গই ভীত করে তোলে মেয়েদের।
ক্যান্সার ছাড়াও স্তনে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এমনকি কোনো রোগ না হলেও এ ধরনের … [বাকিটুকু পড়ুন]
নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর। সন্তান না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং সন্তান লাভ করা সম্ভব। যদিও প্রতি পাঁচ দম্পতির মধ্যে এক দম্পতির এ ধরনের সমস্যা হতে পারে। সন্তান না হওয়া বা বন্ধ্যাত্ব থেকে মানসিক চাপ ও দুশ্চিন্তার মতো মারাত্মক মানসিক সমস্যা মোকাবিলার জন্য রয়েছে বিভিন্ন চিকিৎসা-সুবিধা।
বিয়ের ১৮ বছর পর … [বাকিটুকু পড়ুন]
১৮ অক্টোবর সারা বিশ্বে ‘বিশ্ব মেনোপজ দিবস’ পালিত হয়। ‘মেনোপজ’ শব্দটা নিয়ে কোনো আলাপ-আলোচনা দূরের কথা, এ রকমটা এ বয়সে স্বাভাবিক, এভাবেই আমাদের পূর্বসূরিরা মেনে নিয়েছেন। তখন ‘কুড়ি’তে বুড়ি স্বাভাবিক ঘটনা। আজকের পৃথিবীর ৬৫০ কোটি মানুষ ২০৫০ সাল নাগাদ প্রায় ৯০০ কোটিতে পৌঁছার আশঙ্কা রাখে।
পৃথিবীর ঘনবসতি দেশগুলোর অন্যতম একটি হচ্ছে … [বাকিটুকু পড়ুন]
‘ইয়াবা’ নিয়ে অনেক আলোচনা চারদিকে। এটি আসলে কী? আমি প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের একজন সক্রিয় সদস্য ও উপদেষ্টা । প্রায়ই ভাবি, আমাদের একটা বই থাকা দরকার বা একটা ওয়েবসাইট, যেখানে সব ধরনের মাদকের কুফল সম্পর্কে তথ্য থাকবে। ব্যস্ততা বা আলসেমির কারণে এটা এখনো হয়ে ওঠেনি। এ লেখাটা দিয়েই শুরু হোক। … [বাকিটুকু পড়ুন]
সুস্থ পারিবারিক জীবন মানে এমন একটি জীবন যেখানে জীবনের মৌলিক চাহিদাগুলো খুব সুন্দর, সহজ ও স্বাভাবিকভাবে পূরণ করা যায়। টানাপড়েনের সঙ্ঘাতে জীবন এখানে খুঁড়িয়ে চলে না। তাই সুস্থ পারিবারিক জীবন গঠনে এমন একটি জীবনের কথা চিন্তা করতে হবে, যেখানে জীবন অর্থাভাবে, স্থানাভাবে ও চিকিৎসার অভাবে ভারাক্রান্ত নয়।
আর এরকম সুস্থ বা … [বাকিটুকু পড়ুন]