মলদ্বার ও কোলনের প্রধান কয়েকটি রোগের উপসর্গ

পাইলসঃ রক্তপড়া (তাজা এবং অনেক সময় ফিনকি দিয়ে বের হয়ে আসা) মাঝে মধ্যে রক্তপড়া, সাধারণত ব্যথা থাকে না, মাংসপিণ্ড ঝুলে পড়া, অনেক সময় শুধু মাংস ঝুলে পড়ে এবং চুলকানি হয়।

এনালফিশারঃ মলত্যাগে প্রচণ্ড ব্যথা, জ্বালাযন্ত্রণা, পায়খানার সাথে রক্ত যাওয়া বা টিস্যু পেপারে রক্ত দেখা এবং হাতে গেজের মতো লাগা।

ফিস্টুলাঃ মাঝে মধ্যে ব্যথা হওয়া, ফুলে যাওয়া, পুঁজ-রক্ত পড়া, হাতের মধ্যে শক্ত কিছু একটা লাগা।

ক্যান্সারঃ কোলনের ডানপাশে ক্যান্সার­ পেটের ডানপাশে ও নিচে সাধারণত চাকা নিয়ে রোগীরা আসে। শারীরিক দুর্বলতা বেশি থাকে।

  • কোলনের বামপাশে­ হঠাৎ খাদ্যনালী বন্ধ হয়ে পেট ফোলা নিয়ে এই রোগীরা সাধারণত আসে। বামপাশের নিচের দিকে হলে পায়খানার সাথে মেশানো রক্ত নিয়ে রোগীরা আসতে পারে। অনিয়মিত পায়খানা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ নিয়েও রোগীরা আসে।
  • রেকটাম ক্যান্সারঃ মলত্যাগের সময় রক্তপড়া (পায়খানার সাথে মেশানো) মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, ঘন ঘন মলত্যাগ, সব সময় মল ত্যাগের ইচ্ছা এবং মলদ্বার খালি না হওয়া ইত্যাদি উপসর্গই প্রধান। তবে পুরনো হলে মলদ্বারে ব্যথা, মাজার ব্যথা, পায়ে ব্যথা নিয়েও আসতে পারে।
  • ছড়িয়ে পড়া ক্যান্সারঃ পেটে পানি, পেটে চাকা, জন্ডিস, শ্বাসকষ্ট, কাশি, হাতে-পায়ে ব্যথা, মাজার ব্যথা ও ওজন কমে যাওয়া ইত্যাদি।

———————————-
অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক
বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ, চেয়ারম্যান, কলোরেকটাল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বারঃ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ৫৫, সাতমসজিদ রোড, (জিগাতলা বাসস্ট্যান্ড) ধানমন্ডি, ঢাকা
দৈনিক নয়া দিগন্ত, ২৩ মার্চ ২০০৮

Article Tags: - - - - - -

Related Bangla Health Articles:


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!