ভিটামিন-সি মাংসপেশি বৃদ্ধি করে

আমাদের দেহের যাবতীয় কার্যাবলি সুষ্ঠু সম্পাদনের জন্য দরকার খাদ্যের ছয়টি উপাদান। তাদের মধ্যে একটি হলো ভিটামিন। ভিটামিন পরিবারের মধ্যে ভিটামিন-সি খুবই গুরুত্বপূর্ণ। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন-সি মানুষের দেহের মাংসপেশির শক্তি বৃদ্ধিতে বিশাল ভূমিকা পালন করে। সেখানে সাঁইত্রিশ জন ছাত্রের ওপর একটি গবেষণা হয়। প্রত্যেক ছাত্রকে নিয়মিত শরীর চর্চার পাশাপাশি প্রতিদিন ১০০০ মি.গ্রা. করে ভিটামিন-সি (১টা বড় কাগুজি লেবু বা কমলা লেবু বা মাল্টা) খেতে দেয়া হয়েছিল। আট সপ্তাহ পর মাংশপেশির শক্তি পরীক্ষা করে দেখা গেল, তাদের পায়ের মাংসপেশির শক্তি শতকরা ১৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। অতএব, প্রতিদিনের খাবারের তালিকায় চাই পর্যাপ্ত ভিটামিন-সি। কারণ, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনেও এর ভূমিকা অপরিসীম।

সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত, ১১ নভেম্বর ২০০৭
লেখকঃ ডা. মনিরুল ইসলাম

Article Tags:

Related Bangla Health Articles:


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!