বার্ড ফ্লুঃ স্বাস্থ্য-সচেতনতায় যা করবেন

* আতঙ্কগ্রস্ত না হয়ে সম্পূর্ণ সেদ্ধ করে রান্না করা হাঁস, মুরগি, কবুতর বা অন্যপাখির মাংস খাওয়া যাবে।

* সম্পূর্ণ সেদ্ধ করে ডিম খাওয়া যাবে। অর্থাৎ অমলেট, রান্না করা, দুই পিঠেভেজে পোচ, মামলেট ইত্যাদি উপায়ে ডিম খাওয়া যাবে। হাফ-বয়েল ডিম খাওয়া যাবে না।

* হাঁস, মুরগি, কবুতর, পাখি ইত্যাদি ধরা, ছোঁয়া, নাড়াচাড়া কিংবা জবাই করার পর ছুরি, বঁটি ইত্যাদিসহ হাত সাবানপানি দিয়েধুয়েফেলতে হবে।

* শুধু ফার্মের হাঁস-মুরগি নয়, গৃহপালিত হাঁস-মুরগির ক্ষেত্রেও একই সতর্কতা অবলম্বন করতে হবে।

* যারা খামারি, অর্থাৎ খামারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে নিয়োজিত, তাদের হাঁস-মুরগি প্রতিপালনের সময়নাক-মুখ ঢেকে কাজ করতে হবে।

* যারা বার্ড ফ্লুতে আক্রান্ত এলাকায় হাঁস, মুরগি, পাখিনিধনের সঙ্গে জড়িত, তাদের সরকারিভাবে সরবরাহ করা পোশাক, গ্লাভ্‌স, মাস্ক, ক্যাপ ইত্যাদি যথাযথভাবে পরতে হবে।

* প্রতিবার হাঁস, মুরগি, কবুতর ও পাখির সংস্পর্শেআসার পর সাবানপানি দিয়েভালোভাবে দুই হাত কবজি পর্যন্ত উভয় দিকে ধুয়ে ফেলতে হবে।

* শিশুরা যাতে হাঁস, মুরগি, কবুতর বা অন্যপাখি নিয়েখেলা না করে সেদিকে খেয়ালরাখুন। কোনো শিশু হাঁস, মুরগি, কবুতর বা অন্যপাখির সংস্পর্শেএলেসাবানপানি দিয়ে হাত ধুয়েনিন।

* রান্নার সময়মাংস কাটার পর আলাদা পাত্রে রাখতে হবে। কাটাকুটির পর বঁটি, দা ভালোভাবে সাবানপানি দিয়েধুয়েফেলতে হবে। রান্নার জন্যতৈরি কাঁচা মাংস আলাদা রাখতে হবে। অন্যান্যসবজির সঙ্গে মেশানো যাবে না।

* বার্ড ফ্লু ভাইরাস উচ্চ তাপে (৭০ ডিগ্রিসেন্টিগ্রেড) মরে যায়। তাই হাঁস, মুরগি, পাখি, কবুতরের মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে।

ডা· ইকবাল কবীর
সূত্রঃ প্রথম আলো, ফেব্রুয়ারী ২০, ২০০৮।

Article Tags: - -

Related Bangla Health Articles:


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!