চোখের সমস্যা

সমস্যাঃ আমার বয়স ২৪ বছর। আমি দূরের জিনিস বা ছোট লেখা দেখতে পাই না। যে কারণে স্মাতক শ্রেণীতে ভর্তি হয়েও পড়ালেখা ছাড়তে বাধ্য হই। এ কারণে আমাকে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিকভাবে কোনো কাজই করতে পারি না। বিশেষ করে অতিরিক্ত আলো বা ঝলমলে আলোতে দেখতে পাই না। ফটো সানগ্লাস ব্যবহার করছি। চশমার পাওয়ার হচ্ছে দুই চোখে যথাক্রমে মাইনাস ২·৫০ ও ১·৫০। চশমা ব্যবহার করেও তেমন সুফল পাচ্ছি না। আমার পরিবারে কারও এ রকম সমস্যা নেই। আমার প্রশ্ন হলো-চোখের এ রোগ কি কোনো দিন ভালো হবে না? এটা নিয়ে কোনো গবেষণা হচ্ছে না। আমি তো চোখ থাকতেও অন্ধের মতোই। এ অবস্থা থেকে মুক্তি চাই।
কবির আহমদ
খাসদবীর, সিলেট।

পরামর্শঃ আপনার চশমার পাওয়ার যদি সঠিক হয় তবে দূরের জিনিস অবশ্যই দেখতে পাবেন। এ জন্য লেখাপড়া ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার চেয়েও অনেক বেশি পাওয়ারের চশমা পরে অনেকে পড়াশোনা ভালোভাবেই করতে পারছে। আপনি আসলে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। দৃষ্টিশক্তিজনিত কারণ ছাড়া যদি চোখের অন্য কোনো সমস্যা থাকে, তাহলে সঠিক পাওয়ারের চশমা পরার পরও সমস্যা হতে পারে। এ জন্য অবশ্যই আপনাকে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অন্তত উল্লিখিত সমস্যার জন্য আপনি অন্ধ হবেন না, এ আশ্বাস আপনাকে দেওয়া যেতে পারে। চিন্তামুক্ত থাকুন, চক্ষুবিশেষজ্ঞ দেখিয়ে সঠিক চিকিৎসা নিন।

পরামর্শ দিয়েছেনঃ অধ্যাপক ডা· আভা হোসেন
সূত্রঃ দৈনিক প্রথম আলো

Article Tags: - -

Related Bangla Health Articles:


১টি মন্তব্য

  1. Shamsuddoha at 5:50 am on May 18th, 2008

    Dear Sir,
    I am Shamsuddoha. 39 years old. From last month I have problem in my right eye. That is blurred vision and nausea. For that reason I went to doctor and he gave me Erdon eye drop five times in a day and Tab carton 5 mg 4+0+0 5 days
    3+0+0 5 days
    2+0+0 5 days
    1+0+0 5 days
    But taken my medicine and drop after 15 days I fell more blurred vision. Please suggest me what to do now.


মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

Free Membership. Join Now!